• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

বরিশাল-৫ আসনে মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবে জামায়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরিশাল
২০ জানুয়ারি ২০২৬, ১৬:২৩
অ+
অ-
বরিশাল-৫ আসনে মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবে জামায়াত

বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার মনোনয়অনপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির প্রার্থী মুফতি ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মুয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ১০ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। আগে এটি ১১ দলীয় জোট ছিল, তবে একটি দল আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-৫ আসন থেকে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সমর্থক ও সংশ্লিষ্ট সবাই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে নির্বাচিত করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। 

উল্লেখ্য, বরিশাল-৫ আসনে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতইসলামী আন্দোলন বাংলাদেশসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা