• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপি প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা ‘লেটস রান উইথ প্রিন্স’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
২২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৯
অ+
অ-
ময়মনসিংহে বিএনপি প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা ‘লেটস রান উইথ প্রিন্স’

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামের ম্যারাথনের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন। শৃঙ্খলাপূর্ণ এই ব্যতিক্রমী প্রচারণা নির্বাচনী মাঠে এক নতুন আবহের সৃষ্টি করেছে। এ সময় স্থানীয় ভোটার সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এ প্রচারণাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ ম্যারাথন দৌড়টি ট্রাক স্ট‍্যান্ডে গিয়ে শেষ হয়।

হালুয়াঘাটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামে আয়োজিত এ ম্যারাথনে প্রায় ৪ শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন। এ সময় তারা ধানের শীষ প্রতীক ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ছবি সম্বলিত জার্সি পরিধান করে।

ম্যারাথন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তরুণরা এ দেশের বড় শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকের এই ম্যারাথন শুধু একটি দৌড় নয়, এটি একটি বার্তা- সহিংসতা নয়, শালীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। খেলাধুলা, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবার মধ্য দিয়েই সমাজকে আলোকিত করা সম্ভব। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা পাঠ্যক্রমে ক্রীড়া ও সংস্কৃতি বিষয় বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। আমি আশা করছি তারুণ্যের প্রথম ভোট এবার ধানের শীষের পক্ষে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তবে এই জনপদ হবে উন্নয়ন ও সম্ভাবনার প্রতীক। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য হলুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণ, বছরব্যাপী খেলাধুলা, ফ্রি ওয়াই-ফাই জোন, প্রশিক্ষণ ব‍্যবস্থা, কর্মসংস্থানের জন‍্য কলকারখানা স্থাপন এবং উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় ম‍্যারাথনে অংশ নেওয়া সবাইকে নির্বাচনী কাজে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, দল মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আলোকিত হালুয়াঘাট গড়তে  ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্ববান জানাচ্ছি। 

বিজ্ঞাপন

একই সময়ে ম্যারাথন শেষে অংশগ্রহণকারী তরুণরা এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানিয়ে আগামীতেও এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ম্যারাথনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সরকার সুবির, সাধারণ সম্পাদক ইনজামুল হক রুমি, আপন ব্লাড ডোনার্স সোসাইটির কামরুল হাসান, তানভীর হোসেন নাহিন, মিশন এভেঞ্জারর্স ক্রিকেট একাডেমির সালতানা হোসেন সন্ধি
সাকিবুল হাসান শাওন, বাহির শিমুল ব্রাদার্স ইউনিট স্পোর্টিং ক্লাব এর কায়েস উদ্দিন, হারুন অর রশিদ, এবিও ব্লাড ডোনেট সোসাইটির তারিকুল ইসলাম, বাঘাইতলা সমাজ সেবা সংগঠনের জাকির হোসেন জিহাদ, সানিয়াত ইসলাম স্বাধীন, জুগলী ইউনিয়ন ছাত্র সংসদ 
সোহানুর রহমান সৌরভ, মনিকুড়া স্পোর্টিং ক্লাবের ইব্রাহিম তালুকদার, সুলভ চিসিম, স্বেচ্ছায় রক্তদান সংগঠন আমান উল্লাহ আমান প্রমূখ।

এর আগে এদিন প্রচার শুরুতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রয়াত দাদা-দাদি, বাবা এবং চাচাদের কবর জিয়ারত করে মাগফেরাত কামনা করেন।

আমান উল্লাহ আকন্দ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে