• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

প্রাণনাশের শঙ্কায় বিএনপির প্রার্থী, পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
২২ জানুয়ারি ২০২৬, ১৬:০০
অ+
অ-
প্রাণনাশের শঙ্কায় বিএনপির প্রার্থী, পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য নিহতের ঘটনায় নিজের প্রাণনাশের শঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে লিখিতভাবে এই আবেদন জানানো হয়। প্রার্থীর পক্ষে আবেদনপত্রটি জমা দেন সিংড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রব।

আবেদনে বিএনপির প্রার্থী উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার কাজে তাকে সিংড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে তার এক কর্মী নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় নির্বিঘ্নে প্রচারণা চালাতে ও জীবন রক্ষার্থে তিনি পুলিশি নিরাপত্তা সহায়তা কামনা করেন।

আরও পড়ুন
কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে বৃদ্ধার মৃত্যু

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থীর আবেদনটি আমরা গ্রহণ করেছি এবং ইতোমধ্যে তা জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জিয়া পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক রেজাউল করিম। তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পরই নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু।

আশিকুর রহমান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

গোরখোদক মুজিবর‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী