• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গণভোটে ‘না’ : ইশতেহার পাঠে হট্টগোল ও উত্তেজনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯
অ+
অ-
সিরাজগঞ্জে গণভোটে ‘না’ : ইশতেহার পাঠে হট্টগোল ও উত্তেজনা

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা একসঙ্গে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামানিক গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার এ বক্তব্যের পর মঞ্চের সামনে ও আশপাশে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি কিছু সময় উত্তপ্ত থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ঘটনার পর নির্বাচন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামানিক নিজের নিরাপত্তাহীনতার কথা জানান।

তিনি বলেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান তো আমার কথা নয়৷ এটি আমারদের নেতা জিএম কাদের স্যারের কথা। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। এমন পরিস্থিতি চলতে থাকলে এ দেশে ভোট হবে না।

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন, আমি একটা মিটিং এ আছি। মিটিং শেষ করে আপনাকে ফোন করব

বিজ্ঞাপন

বিএনপির মনোনীত প্রার্থী এম. আকবর আলী ঢাকা পোস্টকে বলেন, আমি তো রেকর্ড করিনি। সবাই দেখেছে, সবাই শুনেছে। আমি আমার মতো বক্তব্য দিয়েছিলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারী মো. বুলবুল ঢাকা পোস্টকে বলেন, জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক ছিলেন সর্বশেষ বক্তা৷ তিনি সরাসরি গণভোটে 'না' ভোট দিতে বলেছেন। এটি উপস্থিত দর্শকরা মেনে নিতে পারেননি৷ তারা আপত্তি জানিয়েছে, এটি কেনো বলা হলো৷ আবার কিছু মানুষ বলেছেন, তিনি তার মতামত দিয়েছেন৷ এখানে অন্যদের সমস্যা কি। এজন্যই এরকম হয়েছে৷

মো. নাজমুল হাসান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার