• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা

ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য, দুঃখ প্রকাশ করলেন সেই জামায়াত নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
২৬ জানুয়ারি ২০২৬, ০২:০৯
অ+
অ-
ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য, দুঃখ প্রকাশ করলেন সেই জামায়াত নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বরগুনার জামায়াত নেতা মো. শামীম আহসান। রোববার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। 

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। তিনি তার ওই বক্তব্যে বলেন, ‘নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে।’ 

শামীম আহসানের ডাকসু নিয়ে দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে নিন্দা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়াও তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পরবর্তীতে এ ঘটনায় একটি ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেন জামায়াত নেতা মো. শামীম আহসান।

ভিডিও বার্তায় শামীম আহসান বলেন, ২০২৪ সালের আগে ডাকসু ছিল নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দখলে। ছাত্রলীগের পলাতক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও পলাতক সভাপতি সাদ্দাম হোসেন ২০১৯ সালের ডাকসুকে কুক্ষিগত করেছিল। এই পরিচয়কে ব্যবহার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজির আখড়া হিসেবে গড়ে তুলেছিল। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা যেমন, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ককে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিত তারা। যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় উঠে এসেছে। এগুলো কারোরই অজানা কথা নয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি আমার বক্তব্যে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সকল অপকর্মের কথাই বুঝিয়েছি। জুলাই বিপ্লবের পর ২০২৪ সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ও সর্বোচ্চ সমর্থন পেয়ে ছাত্রশিবিরের প্যানেল নির্বাচিত হয়। এরপর থেকে ডাকসু চাঁদাবাজ, মাদক কারবারি, সিট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করে আসছে। সেই প্রেক্ষিতে আমি বুঝিয়েছি, নিষিদ্ধ ছাত্রলীগ ডাকসুতে যে কালিমা লাগিয়েছিল ছাত্রশিবির তা মুছে দিতে সক্ষম হয়েছে। এর পরেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র-ছাত্রী ও ভাই-বোনেরা কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। 

আব্দুল আলীম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতভিডিও ভাইরালডাকসু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা