জয়পুরহাট জেলা কারাগারে ভোট দিয়েছেন ৪৫ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারের ৫২ জন বন্দি নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪৫ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
তোফায়েল আহম্মেদ খাঁন বলেন, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে কারাগারের ৫২ জন বন্দি নিবন্ধন করেছেন। মঙ্গলবার ৪৮টি পোস্টাল ব্যালট আসে। এর মধ্যে ৪৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। অন্য ৩টি ব্যালটের মধ্যে দুজন জামিন নিয়ে চলে গেছেন এবং একজন বন্দি অন্যত্র বদলি হয়েছেন। তাদের পোস্টাল ব্যালট ফেরত পাঠানো হবে।
জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে জয়পুরহাটে ৭ হাজার ৪৭৭ জন (দেশে ও প্রবাসী মিলিয়ে) ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯৫৭ জন এবং নারী ১ হাজার ৫২০ জন।
চম্পক কুমার/এমজে