সেরা ডিলারদের স্বীকৃতি দিল অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশে শেভরন ক্যালটেক্স লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এএইএল) সম্প্রতি ‘ন্যাশনাল লঞ্চ প্যাড ২০২৬’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করেছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যালটেক্সের পার্টনাররা অংশ নেন।
এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক অগ্রাধিকার নির্ধারণ, অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। অনুষ্ঠানে ভবিষ্যৎ কার্যপরিকল্পনা ও বাজার বাস্তবতা নিয়ে আলোচনা হয়।
বিশ্বখ্যাত জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের প্রিমিয়াম লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যালটেক্সের সঙ্গে যুক্ত হয়ে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে আন্তর্জাতিক মানের লুব্রিক্যান্ট সরবরাহ করে আসছে। একই সঙ্গে বৈশ্বিক কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতার সুবিধাও স্থানীয় বাজারে পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের লুব্রিক্যান্টস বিভাগের প্রধান মারুফুল ইসলাম রায়হান ব্যবসার কৌশলগত দিকনির্দেশনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, কার্যকর পরিচালনা এবং পার্রটনারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
মারুফুল ইসলাম রায়হান বলেন, পার্রটনারদের সঙ্গে লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য তৈরি করা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের ব্যবসায় মান, নীতিগত স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পার্রটনারশিপ, মানবসম্পদ এবং কার্যপ্রক্রিয়ায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে বাজারের পরিবর্তিত চাহিদা পূরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির শেষ পর্বে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেরা পারফরম্যান্সের জন্য কয়েকজন ডিলারকে স্বীকৃতি দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া র্যাফেল ড্র ও বিশেষ উপহার বিতরণ আয়োজনের সঙ্গে অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা আরও বাড়ায়।
এমএএস
