বর্ষীয়ান শিক্ষাবিদ ড. রেজাউল হকের ইন্তেকাল

রংপুরের আলোকিত মানুষ ও কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক ইন্তেকাল করেছেন। (ইন্না.... রাজিউন)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামীকাল রোববার কারমাইকেল কলেজ ও কেরামতিয়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
এদিকে ড. মুহাম্মদ রেজাউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর প্রেসক্লাব, মুক্তাঙ্গন সামাজিক সাংষ্কৃতিক সংগঠন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ (কাকাশিস), বাঁধন, কাকানাস, স্পন্দন, বিতর্ক পরিষদ, আবৃত্তি সংসদ, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, পেশাজীবী সংগঠন।
এ ছাড়া, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে