• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মৌলভীবাজার

৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমৌলভীবাজার
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৮
অ+
অ-
৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। 

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ- শ্রীমঙ্গল রেল স্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। এতে করে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম ও সিলেট- ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়তে হয়েছে। 

পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে লাউয়াছড়া এলাকায় পাহাড় উঠতে পারে না দুর্বল ইঞ্জিন নিয়ে। এ নিয়ে কারো মাথাব্যথা নেই। আজ অনেক যাত্রী অসুস্থ হয়ে গেছেন। দীর্ঘ সময় পাহাড়ে আটকা থাকায়।

বিজ্ঞাপন

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে আবার হুক ছিঁড়ে গেছে। 

মাহিদুল ইসলাম/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচলজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন