• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৯
অ+
অ-
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি নিহত মা-ছেলে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে শিশুসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মা।

বিজ্ঞাপন

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মা জান্নাত (৩৫) ও ছেলে জুনায়েদের (২) মৃত্যু হয়। নিহতের স্বামীর সঙ্গে রাতে ঝগড়া হয়েছিল। শনিবার সাকালে তাদের বাড়ি থেকে বের থেকে দেয়। পরে স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানসহ মা ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় নিহতের পরিবার।

নিহত জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে, তারা টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া থাকতো। নিহত মা-ছেলের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা হবে বলে তিনি জানান।

নিহত জান্নাতের নানা দেলোয়ার হোসেন দাবি করে বলেন, জান্নাতের স্বামীর সঙ্গে শুক্রবার রাতে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাতকে তার স্বামী মারধর করেন। খবর পেয়ে আমরা জান্নাতকে আনতে যাই, কিন্তু আমাদের কাছে দেয় নাই। শনিবার সকালে জান্নাতকে সন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে স্বামী কাজে চলে যান। পরে জান্নাত সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

বিজ্ঞাপন

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যাট্রেন দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু