বিজ্ঞাপন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা ও শিশুর

অ+
অ-
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা ও শিশুর

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও শিশুসন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও রেল কর্তৃপক্ষ দীর্ঘসময় পর তাদের মরদেহ উদ্ধার করে। তবে এখনও  তাদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে ছেড়ে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছায়। এসময় তারা দুজন রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই ট্রেনে কাটা পড়ে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। 

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ঢাকা ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, জংশনের দায়িত্বরত রেল পুলিশ এস আই কাইয়ুম মরদেহ দুটি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

এসএইচএ