• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১
অ+
অ-
ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশালে সুশেন চন্দ্র সরকার (৫৭) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এ ঘটনায় ত্রিশাল থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।

নিহত সুশেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামের স্বর্গীয় রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চালের ব্যবসা করে আসছিলেন।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত নিহতের চালের গোডাউনে এই ঘটনা ঘটে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বিজ্ঞাপন

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত খুনিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

আমান উল্লাহ আকন্দ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর