• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭
অ+
অ-
ফরিদপুরের ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৯

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত ১৯ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাহাত নামের একজনের অবস্থা গুরুতর।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে হাসপাতালে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

জহির হোসেন/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত