• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ফলসহ উল্টে গেল ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৬
অ+
অ-
এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ফলসহ উল্টে গেল ট্রাক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় বাসের ধাক্কায় মালবাহী ট্রাক উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, একটি ফল বোঝাই ট্রাক এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা ফল রাস্তায় ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার দেওয়ান মো. আজাদ বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাকটি ফল নিয়ে এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটির গতি কম থাকায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় এবং ফলগুলো রাস্তার মধ্যে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয় বলে শুনেছি। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি ইতোমধ্যে ঘটনাস্থল হতে সরিয়ে নেওয়া হয়েছে। উল্টে যাওয়ার ট্রাকটিকে সোজা করানো হয়েছে ট্রাকটিও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে তবে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছে।

বিজ্ঞাপন

ব. ম শামীম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর