• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

জামায়াত নেতা বাড়িতে খাবার খেতে গিয়ে নির্বাচনের দুই কর্মকর্তা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭
অ+
অ-
জামায়াত নেতা বাড়িতে খাবার খেতে গিয়ে নির্বাচনের দুই কর্মকর্তা আটক

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা আটক হয়েছেন। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। 

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। 

আটককৃত দুইজন হলেন- সহকারী প্রিসাইডিং এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

বিজ্ঞাপন

জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতারা বাড়িতে খাবারে যান ওসমানি ও ইকবাল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে। 

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 

হাসান মাহমুদ শাকিল/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারনির্বাচনজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’