নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর মোমেন বিপুল ভোটে বিজয়ী

বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসনে প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে এ ফলাফল ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। এছাড়া এ আসনে ইসলামী আনন্দোলনের আব্দুল গণি ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রাথী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩। মোট ৯৪টি কেন্দ্রে ভোট দেন ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, উৎসব আমেজে ভোট হয়েছে। সবাই নির্বিঘ্নে ভোট দিয়েছে। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হয়েছে।
রাকিব হাসনাত/আরকে