পিরোজপুরে ২টি আসনে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে তিনটি সংসদীয় আসনের দুটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং অন্যটিতে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীর বিজয় হয়েছে।
জানা গেছে, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভাণ্ডারিয়া) আসনে বিএনপির আহম্মদ সোহেল মন্জুর এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীর রুহুল আমিন দুলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
পিরোজপুর-১ আসনে মাত্র দুইজন প্রার্থী একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৭টি। এ আসনের দাঁড়িপাল্লা মার্কায় মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮টি ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫টি ভোট।
পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বীয় ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিজয়ী ধানের শীষের আহম্মেদ সোহেল মঞ্জুর পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-৩ আসনে ১৬৭টি কেন্দ্রে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী শামীম হামিদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা, ধানের শীষ প্রতীক নিয়ে মো. রুহুল আমীন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ১৩২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট। এতে ২৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছে ধানের শীষ।
এর আগে, আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শাফিউল মিল্লাত/আরকে