• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের ৪টি আসন

খালেদা জিয়ার ঘর ধরে রেখেছেন বিএনপির খায়ের-এ্যানি-নিজান-সেলিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯
অ+
অ-
খালেদা জিয়ার ঘর ধরে রেখেছেন বিএনপির খায়ের-এ্যানি-নিজান-সেলিম

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘর হিসেবে পরিচিত লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা জানান, লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ৮৬ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শাপলা কলির প্রার্থী এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ৫৯ হাজার ২৬৫ ভোট পেয়ছেন।

লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপিরসহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যাহ ৭৩ হাজার ৭৫৬ ভোট পেয়েছে। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, ৪টি আসনেই ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শেষ করেছি। কোথাও কোনরুপ বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়নি। 

হাসান মাহমুদ শাকিল/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী