মাগুরা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর, সম্পাদক টগর

মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) মাগুরা জেলা আইনজীবী সমিতির বার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন। যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে
অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী নির্বাচিত হন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাসলিমা আক্তার পপি।
এছাড়া হিসাবরক্ষক পদে অ্যাডভোকেট রেজাউল ইসলাম, গ্রন্থাগারিক পদে অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের স্বার্থ রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বার-এর সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তাছিন জামান/এসএইচএ