নীলফামারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারীতে রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হেদায়েত আলী শাহ ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। হেদায়েত আলী শাহ ফকির সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সহ সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, হেদায়েত আলীর বিরুদ্ধে রামগঞ্জ ট্রাজেডি হত্যা, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আজকে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আরও বলেন, হেদায়েত আলী হত্যাসহ একাধিক মামলার আসামি। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, হেদায়েত আলী শাহ ফকির গত ২০ জানুয়ারি মঙ্গলবার নীলফামারী ২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুল নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
শাহজাহান ইসলাম লেলিন/আরকে