রাজবাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশা ও কালুখালিতে বাড়ির পাশে পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রাম ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২) ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন (৩)।
জানা গেছে, খেলাধুলা করার সময় হঠাৎ করেই তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এ সময় স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।
ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু ২ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শিশু হুসাইন ও সোহানের পরিবারও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ