এ দেশের মানুষের লাঠি ও ভালোবাসা দুটোই দরকার আছে

এ দেশের মানুষের লাঠিরও দরকার আছে, ভালোবাসারও দরকার আছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভা কমিউনিটি সেন্টারে রেস্তোরাঁ ও সুইটস মালিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে প্রশাসনকে শক্তভাবে আইন প্রয়োগের অনুরোধ জানিয়ে জাহান্দার আলী মিয়া বলেন, বিদেশে রমজান মাসে ব্যবসায় মুনাফা নেয় না, আর এদেশে ১১ মাস তো ব্যবসা করেই রমজান মাসে চুরিটা আরও বেশি করে।
মাদারীপুর রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ব্যবসায়ী মনজুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব প্রমুখ।
আরএআর