রং মিশিয়ে সেমাই তৈরি

নীলফামারীর সৈয়দপুরে তিনটি কারখানায় রং মিশিয়ে সেমাই তৈরি করার দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক শামসুল আলম। এতে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও সদস্যরা সহায়তা করেন।
জানা যায়, শহরের রসনি সেমাই কারখানা, তাজ ফুড পোডাক্টস সেমাই কারখানা ও নাজ ফুড পোডাক্টস কারখানায় দীর্ঘদিন ধরে রং মেশিয়ে সেমাই তৈরি করা হচ্ছিল। এ ছাড়া, তারা সেমাই তৈরিতে অনুমোদনহীন রং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারখানাগুলোতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজা টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে ঘিরে কারখানাগুলোতে অনুমোদনহীন রং মিশিয়ে ফ্লেভার ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছিল। আজকে অভিযান চালিয়ে তিন কারখানাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান জনস্বাস্থ্যে চলমান থাকবে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে