১০০৯ জেলে পরিবার পেল জাটকা সংরক্ষণ সহায়তার চাল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাটকা সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১০০৯টি জেলে পরিবারের মধ্যে মোট ৮০.৭২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলার বেজগাঁও, গাওদিয়া, কলমা, লৌহজং-তেউটিয়া, কনকসার, হলদিয়া, মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কিছু ক্ষেত্রে সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টার মধ্যেই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে জেলে পরিবারকে সহায়তা দিতে নেওয়া হয়েছে। এটি জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য প্রথম কিস্তির চাল বিতরণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় দ্বিতীয় কিস্তির চাল আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিতরণ করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দেশের ইলিশ সম্পদ রক্ষায় চলমান জাটকা সংরক্ষণ অভিযান ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।
ব. ম শামীম/আরকে