• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
১৪ মার্চ ২০২৬, ০৬:৩২
অ+
অ-
‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে। বেকারত্বের কথা আজ চিন্তা করা যায় না। বিশেষ করে যুব বেকারত্ব মহামারি আকারে ধারণ করেছে। শিক্ষিত বেকারত্বের একই অবস্থা। দেশে কৃষকের অবস্থাও খুব খারাপ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমরা বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে চাই। সেই সাথে আমরা দুর্নীতিদমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমরা কোনো কাজে রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে চাই না। সেই প্রমাণ আপনারা প্রতি মুহূর্তে পাচ্ছেন।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচি হিসেবে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে, ১০ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে। পৃথিবীর ইতিহাসে এমন কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। তবে বাংলাদেশে এটা হয়েছে। বাংলাদেশ সরকার প্রতিটি বিষয় বাস্তবায়ন করছে। আমরা প্রতিটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে দেখতে চাই। আমরা জনগণকে জানিয়েই সব করব, কারণ আমাদের ইশতেহারে আছে প্রতিটি কর্মকাণ্ড জনগণকে জানাতে হবে। বিএনপি এবং তার জোটকে আপনারা সমর্থন দিয়েছেন। সবার আগে বাংলাদেশ আমাদের ইশতেহারে যে প্রতিশ্রুতি এখন জাতীয় প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। আমরা এই আর্থিক বছরে ইশতেহারের সাথে যে কাজগুলো করা দরকার, সে কাজগুলো আমরা সমাধান করব।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটা অর্থনীতি করতে চান। অর্থাৎ গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে চান। সেই কারণেই আপনারা লক্ষ্য করেছেন, কৃষিঋণ মওকুফ হয়েছে, ফ্যামিলি কার্ড শুরু করেছি, কৃষক কার্ড শুরু করেছি, আমরা দেশব্যাপী কর্মসংস্থান করতে চাই, নতুন শিল্পায়ন করতে চাই। এছাড়াও সমাজে বিভিন্ন ধর্মীয় সংহতি বজায় রাখার জন্য ইমাম, মুয়াজ্জিন ও পুরহিতদের সহায়তার ব্যবস্থা করছি। আমরা অর্থনীতির একটা পুনঃজাগরণ করছি, কল্যাণ রাষ্ট্রের পুনর্জাগরণ করছি আমরা।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) বলেন, সরকারের যে সকল কর্মসূচি রয়েছে, সেগুলো বাস্তবায়নে আমরা সকলে সচেষ্ট হব। আমাদের উপদেষ্টা মহোদয় বিভিন্ন সমস্যাগুলো চমৎকারভাবে সামনে নিয়ে এসেছেন। এ বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। 

বিজ্ঞাপন

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, রাজবাড়ী জেলার উন্নয়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সকলে মিলে আমরা রাজবাড়ীকে মডেল জেলা হিসেবে গড়ে তুলব।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সম্ভাবনা ও সংকট তুলে ধরেন। 

সভায় টেকসই অবকাঠামো নির্মাণ এবং কৃষি ও শিল্পকলার প্রসারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও গতিশীল হওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জেলা সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন, শিক্ষা, সমাজসেবা, মহিলা ও যুব উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করে সমৃদ্ধ রাজবাড়ী বিনির্মাণে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, জেলা প্রশাসকের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থনীতিবেকারত্বকৃষি সংবাদঋণদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতযুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

ঋণ নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর হবে আগামীর অর্থনীতি

সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাঋণ নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর হবে আগামীর অর্থনীতি

১০ হাজার টাকায় শুরু, কল্পনা রানী এখন কোটি টাকার উদ্যোক্তা

১০ হাজার টাকায় শুরু, কল্পনা রানী এখন কোটি টাকার উদ্যোক্তা