• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরিশাল
১৫ মার্চ ২০২৬, ০৫:২৬
অ+
অ-
বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধামুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে উজিরপুর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম।

ওসি রাকিবুল ইসলাম জানান, একটি নিয়মিত মামলায় মনির সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ মার্চ রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে যে মামলা দায়ের করেন, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তবে মামলার নম্বর জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মনিরুল ইসলাম উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের ব্যবসা করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার তার কাছে প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে প্রথমে নগদ ৫০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এজাহারে আরও উল্লেখ করা হয়, দাবিকৃত চাঁদার বাকি টাকা আদায়ের জন্য গত ১৩ মার্চ শুক্রবার দুপুর ২টায় মনির সরদারের নেতৃত্বে তার সহযোগীরা ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আহত আবু বক্কর বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।

প্রসঙ্গত, এর আগে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গাঁজাসহ আটক করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে সেনাবাহিনীর একটি অভিযানে উপজেলার শোলক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উজিরপুর মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কিছুদিন পর জামিনে মুক্তি পান তিনি। স্থানীয় একাধিক সূত্রের দাবি, জামিনে বের হওয়ার পর আবারও চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধগ্রেফতারছাত্রদলমামলাপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে