• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
১৫ মার্চ ২০২৬, ১৭:০৪
অ+
অ-
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা তথা দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তরে ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ সেনাবাহিনী প্রধানের উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাস ৭ দশমিক ৭ একর জমির ওপর অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হয়েছে।

বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত করবে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরিফ আজগর/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ সেনাবাহিনীসেনাপ্রধান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সেনাপ্রধান থাকতে কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, তদন্ত করিনি

জেরায় ইকবাল করিম ভূঁইয়াসেনাপ্রধান থাকতে কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, তদন্ত করিনি