• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

তাছিন জামান
মাগুরা
১৬ মার্চ ২০২৬, ১০:৫৭
অ+
অ-
ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা ও পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ—দুটোই হতে পারে আনন্দময় পরিকল্পনা। দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাগুরা জেলা প্রাকৃতিক সৌন্দর্য, নদী, ঐতিহাসিক নিদর্শন ও বিনোদনকেন্দ্র ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুদের জন্য হয়ে উঠতে পারে এক অন্যান্য গন্তব্য।

বিজ্ঞাপন

ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন জেলার উল্লেখযোগ্য কয়েকটি দর্শনীয় স্থান থেকে—

পৌর শিশু পার্ক

জেলার অন্যতম বিনোদনকেন্দ্র মাগুরা পৌর শিশু পার্ক। জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পারনান্দুয়ালী এলাকায় কুমার নদের তীরে এ পার্কটি অবস্থিত। সড়ক পথে এ পার্কে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইক কিংবা রিকশায় সহজেই যাওয়া যায়।

বিজ্ঞাপন

পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। এখানে শিশুদের জন্য রয়েছে ট্রেন, প্যারাট্রুপার, মেরিগোরাউন্ড, হানি সুইং, বাম্পার কার ও নাগরদোলাসহ আধুনিক বিভিন্ন রাইড। প্রতিটি রাইডের টিকিট মূল্য ৫০ টাকা। ঈদের আনন্দে শিশুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি হতে পারে অনন্য গন্তব্য।

রংধনু শিশু পার্ক

জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পুলিশ লাইন কুকনায় অবস্থিত রংধনু শিশু পার্ক। এটি মাগুরা শহরের একটি পরিচিত ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র।

বিজ্ঞাপন

শিশুদের আনন্দ ও নাগরিকদের মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে গড়ে তোলা এই পার্কটি ধীরে ধীরে শহরের সবুজ প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। পার্কটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। এখানে দোলনা ও ইলেকট্রনিক ট্রেনসহ শিশুদের জন্য বিভিন্ন রাইড রয়েছে। প্রতিটি রাইডের টিকিট মূল্য ৩০ টাকা।

সিরিজদিয়া ইকোপার্ক

জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে সরকারি শতাধিক একর জলাশয়কে ঘিরে গড়ে ওঠা সিরিজদিয়া ইকোপার্ক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান।

বিশাল বাওড় (জলাশয়) ও এর চারপাশের সবুজ পরিবেশ ইকোট্যুরিজমের দারুণ সুযোগ তৈরি করেছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। এখানে প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন নেই। তবে নৌকাভ্রমণের ক্ষেত্রে চালকের সঙ্গে আগেই ভাড়া নির্ধারণ করে নিতে হয়। প্রকৃতিপ্রেমীদের জন্য ঈদের ছুটিতে এটি হতে পারে সেরা স্থান।

কবি কাজী কাদের নওয়াজের বাড়ি

ঈদের ছুটিতে প্রিয়জনদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে অবস্থিত মোগল ঐতিহ্যর কবি কাজী কাদের নওয়াজের বাড়ি।

সড়কপথে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইক কিংবা ভ্যানে সহজেই যাওয়া যায়। বাড়িটি দর্শনার্থীদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত। প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন নেই। এ বাড়িটি শুধু একটি স্থাপনা নয়—এটি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের নীরব সাক্ষী। সাহিত্যপ্রেমী ও ইতিহাসানুরাগীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা।

রাজা সীতারাম রায়ের বাড়ি

ঈদের ছুটিতে ঐতিহ্য আর ইতিহাসের ছোঁয়া পেতে চাইলে মাগুরার শালিখা উপজেলার রাজা সীতারাম রায়ের বাড়ি হতে পারে দারুণ একটি ভ্রমণ গন্তব্য।জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে মহম্মদপুর উপজেলার রাজবাড়ি এলাকায় অবস্থিত ঐতিহাসিক জমিদার রাজা সীতারাম রায়ের বাড়ি।

বাংলার প্রভাবশালী জমিদারদের মধ্যে রাজা সীতারাম রায় ছিলেন অন্যতম। তার ইতিহাস আজও মানুষের মুখে মুখে ফেরে। বাড়িটি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন নেই। ইতিহাসপ্রেমীদের জন্য ঈদের ছুটিতে এটি হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

ঈদে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মাগুরার এসব স্থানে সময় কাটালে ঈদের আনন্দ শুধু খাবার আর কোলাকুলিতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা।

সব মিলিয়ে ঈদের ছুটিতে মাগুরার দর্শনীয় স্থান ভ্রমণ হতে পারে আনন্দ, প্রশান্তি আর ঐতিহ্যের এক সুন্দর মিলন।

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম(পিপিএম)

তিনি বলেন, ঈদের ছুটিতে মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে জন্য মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত টহল চালানো হচ্ছে। একইসঙ্গে শপিংমল ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ঈদকে ঘিরে কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তাছিন জামান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সেতুমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ