• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ

‎১৯ কোটি টাকার রাজস্ব কাপ্তাই হ্রদে, সাত মাসেই লক্ষ্যমাত্রা পূরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি‎রাঙামাটি
১৬ মার্চ ২০২৬, ১২:৩৮
অ+
অ-
‎১৯ কোটি টাকার রাজস্ব কাপ্তাই হ্রদে, সাত মাসেই লক্ষ্যমাত্রা পূরণ

‎দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মৎস্য আহরণ থেকে প্রায় ১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছরের তুলনায় একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ তিন কোটির বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

বিজ্ঞাপন

‎কাপ্তাই হ্রদে গত বছরের ২ আগস্ট থেকে মাছ আহরণ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মৎস্য উন্নয়ন কেন্দ্রের আওতাধীন বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৮ হাজার ৫০০ টন মাছ আহরণ করা হয়েছে। এসব মাছ বিক্রির মাধ্যমে সরকার প্রায় ১৯ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে।

‎রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদ দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধারগুলোর একটি। ১৯৬২ সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার প্রায় ৫৪ হাজার একর কৃষিজমি পানির নিচে তলিয়ে যায় এবং কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়। এরপর থেকেই এ হ্রদকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং হাজারো মানুষের জীবিকা।

প্রায় ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদকে মৎস্য প্রজাতির বৈচিত্র্যের সমৃদ্ধ একটি জলভান্ডার হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর কার্প জাতীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ৩ মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকে। গত বছরের মে মাসের ১ তারিখ থেকে ৩ মাস ২ দিনের  নিষেধাজ্ঞা শেষে ২ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে পুনরায় মাছ ধরা শুরু হয়।

বিজ্ঞাপন

‎সংশ্লিষ্টরা জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে জেলেদের জালে কাচকি, চাপিলা ও আইর মাছ বেশি ধরা পড়ছে। এসব মাছ থেকেই রাজস্বের বড় একটি অংশ আসছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে মাছ আহরণ বাড়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। তবে মৌসুমের শেষ দিকে এসে হ্রদের পানির স্তর কমে যাওয়ায় মাছ আহরণের পরিমাণ কিছুটা কমে এসেছে।

‎বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, চলতি অর্থবছরে কাপ্তাই হ্রদে মাছ আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫০০ টন। ইতোমধ্যে সাত মাসেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং প্রায় ১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে রাজস্ব আদায় প্রায় ২১ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

‎‎তিনি আরও জানান, কাপ্তাই হ্রদের মাছের ওপর প্রায় ২৭ হাজার জেলে পরিবারের জীবিকা নির্ভর করে। তাই হ্রদের পরিবেশ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং টেকসই পদ্ধতিতে মাছ আহরণ নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন ও রাজস্ব আরও বাড়বে। এতে কাপ্তাই হ্রদ থেকে মাছের উৎপাদন ও রাজস্ব বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। 
‎
আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে প্রতিদিন ৪০০ মানুষের একসঙ্গে ইফতার

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে প্রতিদিন ৪০০ মানুষের একসঙ্গে ইফতার