• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
১৬ মার্চ ২০২৬, ১৫:৩৭
অ+
অ-
ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান খাদিজার (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শারমীন জাহান খাদিজা (২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে।

গ্রেপ্তারকৃত ফাহিম আল হাসান (২২) কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে পাঁচ দিনের রিমার চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) বিকেলে  সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার চতুর্থ তলা ভবনের নিচ তলা থেকে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে সাভারের অ্যানা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লোটন আচার্য্য/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে ফের সড়ক অবরোধ-বিক্ষোভ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে ফের সড়ক অবরোধ-বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী