• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
১৬ মার্চ ২০২৬, ২২:৪৮
অ+
অ-
আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি কখনো ভাবিনি এই ৩২-৩৩ হাজার ভোটের ব্যবধানে আমি জয়লাভ করবো। আমার ভোটে জিতার কথা এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে। আমার ভোটের সংখ্যা যখন কমে গেছে আমি তখন মনে করেছি- নিশ্চয়ই আমার দলের নাম দিয়ে কিংবা আমার নাম দিয়ে এই নাটোরে অন্যায় অবিচার হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

‎সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, জমিদখল, পুকুর দখল, বিচার সালিশের নাম দিয়ে মানুষের টাকা খাওয়া, বিভিন্ন মানুষকে হয়রানি করা, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমি বলতে চাই- আজ থেকে এখন থেকে নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দেব না।

তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের সহযোগিতা চাই। অন্যায়কারী আমার দলের লোক হোক আর আমার ফ্যামিলির লোক হোক, আমার ভাতিজা হোক, আমার ভাই হোক, আমি জীবনে কখনো অন্যের কাছে মাথা নত করি না। আগামী পাঁচ বছর আমি নাটোরের মানুষের দায়িত্ব নিতে চাই। নাটোরে কোনো মাদক, কোনো জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদখল কোনো ধরনের অন্যায় হতে দেওয়া হবে।

বিজ্ঞাপন

‎নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহানসহ নাটোর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী