• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১৭ মার্চ ২০২৬, ১৫:৫০
অ+
অ-
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ঈদের সময় এলেই সবার মন ছুটে যায় শেকড়ের টানে গ্রামের বাড়ির দিকে। তাই নাড়ির টান আর প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে দীর্ঘ যানজটের দেখা মেলেনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মহাসড়কের আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা বাইপাসসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এ ছাড়া, অনেকেই খোলা ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে। অনেকেই নিজস্ব প্রাইভেটকার, মোটরসাইকেলে করে যাচ্ছে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে সরকারি ছুটি হয়েছে। এতে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছেন যাত্রীরা। এতে নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছেন। কিন্তু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলমান থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

বিজ্ঞাপন

বাসযাত্রী তারেক মিয়া বলেন, চন্দ্রা গাড়ির জটলা রয়েছে। আমি এলেঙ্গা পর্যন্ত আসলাম মহাসড়কের কোথাও যানজট পাইনি। মহাসড়কে যানবাহনের চাপ থাকলে গাড়িগুলো স্বাভাবিক গতিতেই আসছে। আমাদের বেশি ভোগান্তি পোহাতে হয় এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত।

বাসচালক ইকবাল হোসেন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ আছে। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে। এখন পর্যন্ত কোনো যানজটে পড়তে হয়নি। এভাবে চলতে পারলে আমাদের এবং যাত্রীদের জন্য ঈদযাত্রা ভোগান্তি হবে না।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগের থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। যানজট যাতে না হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।

আরিফুল ইসলাম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যানজটঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন জামালপুরের সেরা দর্শনীয় স্থান

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন জামালপুরের সেরা দর্শনীয় স্থান

ঈদে জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন : ববি হাজ্জাজ

ঈদে জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন : ববি হাজ্জাজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

সাভারে সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ, নেই ভোগান্তি

সাভারে সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ, নেই ভোগান্তি