বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্টেট ফাস্ট নামে একটি কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখনো পৌঁছাতে পারনি। পরে বিস্তারিত জানানো হবে।
লোটন আচার্য্য/এএমকে