ফরিদপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে মাঠে বেঁধে রাখা গরু বাড়িতে আনতে গিয়ে বজ্রপাতে আজহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গির সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আজাহারুল ইসলাম ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লায় অবস্থিত ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড বয় কাওসার হোসেন বলেন, আজহারুল ইসলাম আমার সহকর্মী ছিলেন। আজ দুপুরে হঠাৎ মেঘ দেখা দেওয়ার পর বৃষ্টি হতে পারে ভেবে মাঠে বেঁধে রাখা গরু আনতে যান তিনি। এর মধ্যেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
জহির হোসেন/আরএআর