বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় পাবনার বিএনপি নেতা নিহত

অ+
অ-
সড়ক দুর্ঘটনায় পাবনার বিএনপি নেতা নিহত

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলা উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েেছেন মোটরসাইকেলের অপর আরোহী সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে ,দুই-তিন দিন আগে সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিতের বাাড়ি রাজশাহীর তানোর উপজেলায় বেড়াতে যান আব্দুল আজিজ। শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলে তারা ফিরছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন ও ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। 

বিজ্ঞাপন

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির সাংবাদিকদের জানান, কোনো অভিযোগ না থাকায় রাতেই নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল আজিজের মৃত্যুতে ভাঙ্গুড়া  বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 
উপজেলা বিএনপির পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

রাকিব হাসনাত/আরকে