বিজ্ঞাপন

গঙ্গাস্নান করতে এসে ডুবে যাওয়া অর্পনার মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার

অ+
অ-
গঙ্গাস্নান করতে এসে ডুবে যাওয়া অর্পনার মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে ডুবে যাওয়া অর্পনা সূত্রধরের (১১) মরদেহ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে গোকর্ণঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত অর্পনা শহরের কলেজপাড়া ডিসি এসপি রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোরে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান শুরু হয়েছিল। এতে অসংখ্য মানুষ অংশ নেন। এদিন সকালে গোকর্ণঘাটে তিতাস নদীতে বাবা-মায়ের সাথে গঙ্গাস্নান করতে এসে ডুবে যান অর্পনা সূত্রধর। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। অভিযান চালিয়ে তারাও উদ্ধার করতে পারেনি। পরে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। 

শনিবার সকালে গোকর্ণঘাট তিতাস নদীর পাড়ে অর্পনার মৃতদেহ জেলেরা ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গত ২৬ মার্চ নিখোঁজ হওয়া অর্পনার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএএস