বিজ্ঞাপন

পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা

অ+
অ-
পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলার সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করেছে নড়াইল পেট্রোল পাম্প মালিক সমিতি।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু।

তিনি বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এতে জিহাদুল ইসলাম নামে আরেকজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

নিহত নাহিদ সরদার (৩০) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে এবং আহত জিহাদুল মোল্যা (২৯) তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং স্টেশনে ট্রাকে তেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় পাম্পের ম্যানেজার নাহিদের সঙ্গে ট্রাকচালক তর্কে জড়ায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ট্রাকচালক সুজাত ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেয়। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে পাম্পের কাজ সেরে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেয়। তখন সুজাত ট্রাক ঘুরিয়ে নাহিদের পেছন পেছন রওনা দেয়। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন থেকে ট্রাকচালক সুজাত নাহিদের গাড়ি লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সর্দার নিহত হন। গুরুতর আহত জিহাদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরকে

বিজ্ঞাপন