বিজ্ঞাপন

নীলফামারীতে জ্বালানি তেল পাচারের দায়ে ৩ জনের কারাদণ্ড

অ+
অ-
নীলফামারীতে জ্বালানি তেল পাচারের দায়ে ৩ জনের কারাদণ্ড

নীলফামারীতে রাস্তায় জ্বালানি তেলবাহী লরি থামিয়ে পাচার করার সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে সদর থানা পুলিশের একটি দল সহায়তা করে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শ্রী শিসেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫) ও নীলফামারী সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে মো. রিফাত ইসলাম (১৮)। 

জানা যায়, গতকাল রাতে তারা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে তেলবাহী লরি থামিয়ে পাচারের উদ্দেশ্যে তেল ড্রামে ভরছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তেলবাহী লরির চালক, হেলপারসহ তিনজনকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনের ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া বলেন, গতকাল রাতে তেলবাহী লরি থেকে তেল পাচারের সময়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। আজ রোববার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ