বিজ্ঞাপন

দৌলতদিয়ায় বাস ডুবি : আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

অ+
অ-
দৌলতদিয়ায় বাস ডুবি : আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি ঢাকা পোস্ট পোস্টকে নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কারোর কোনো নিখোঁজের দাবি না থাকায় এই উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। বাস ডুবির ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, যেহেতু কারোর নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি সে কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজন পড়লে আবার করা হবে। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে রাজবাড়ী জেলার মৃত ১৮ জন রয়েছে। এই ১৮ জনের পরিবারের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এককালীন ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও ২৬টি মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএন

বিজ্ঞাপন