বিজ্ঞাপন

রমেকে হামে আক্রান্ত চার শিশু ভর্তি, মেডিকেল বোর্ড গঠন

অ+
অ-
রমেকে হামে আক্রান্ত চার শিশু ভর্তি, মেডিকেল বোর্ড গঠন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত চার শিশু ভর্তি রয়েছে। রোগীদের আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাম নিয়ে আতঙ্কিত না হলে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশু আসতে শুরু করে। রোববার পর্যন্ত হাসপাতালে ৪ হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। 

বিজ্ঞাপন

এর মধ্যে গত ২৩ মার্চ লালমনিরহাট সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে আমাতুল্লাহ জান্নাত (৮ মাস), ২৫ মার্চ দিনাজপুর পাবর্তীপুরের রণজিৎ রায়ের মেয়ে প্রজ্ঞা রায় (৭ মাস), ২৯ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের মো. আলামিনের ছেলে আরাফাত (২ বছর) ও ২৯ মার্চ রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদের ছেলে সাইয়েম আহম্মেদ (৯ মাস) হাসপাতালে ভর্তি হোন। 

আক্রান্তদের শিশু বিভাগ থেকে স্থানান্তর করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে শিশুদের জন্য অক্সিজেন সরবরাহসহ চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। 
 
রংপুর নগরীর সোহাগ আহম্মেদ বলেন, রোববার সকাল থেকে বাচ্চার শরীরে র‌্যাশ উঠা শুরু হয়েছে। সকাল ৯টার পর থেকে বেশি পরিমাণ উঠতে শুরু করে। পরে শিশু চিকিৎসককে দেখালে তিনি হামের কথা বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে বাচ্চার চিকিৎসা চলছে।
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪ জন শিশু চিকিৎসা নিচ্ছে। তাদের শিশু বিভাগের পার্শ্বে একটি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, রোগীরা যেন ভালো চিকিৎসা পায় সেই লক্ষে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনম তানবীর আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীর চাপ বাড়লেও চিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে। 

বিজ্ঞাপন

ফরহাদুজ্জামান ফারুক/এমএএস