বিজ্ঞাপন

শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ২

অ+
অ-
শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস, সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত একজন হলেন- উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের অটোরিকশার চালক হান্নান মিয়া (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকী দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে পাঠানো হয়। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে। নিহত একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসএইচএ