রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেলগেট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় তাসলিমা আক্তার শাহিনুর (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী রশিদ বাপ্পি জানান, আমার স্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা করে শ্বশুর বাড়ি থেকে বাসায় যাচ্ছিল। পথে সায়েদাবাদে রেললাইনের সামনে দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা দক্ষিণ যাত্রাবাড়ী ৭৩/১ নম্বর বাসায় থাকি, এটি আমাদের নিজের বাড়ি। তার বাবার নাম মো. জয়নাল মাদবর।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/জেডএস
