বিজ্ঞাপন

ভূমধ্যসাগরে ১২ জনের মৃত্যু

সুনামগঞ্জে ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

অ+
অ-
সুনামগঞ্জে ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

ভূমধ্যসাগরে উত্তর আফ্রিকার লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়ে অভিবাসন প্রত্যাশী সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যুর ঘটনায় ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে দিরাই ও জগন্নাথপুর থানায় পৃথক মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় দিরাই থানায় চার মানবপাচারকারীর নামোল্লেখ করে মামলা করেছেন দিরাই উপজেলা জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের মারা যাওয়া সোহানুর রহমান এহিয়ার বাবা ছালিকুর রহমান।

এদিকে গতকাল একই রাতে জগন্নাথপুর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী মামলা গ্রহণের সত্যতা স্বীকার করে বলেন ,সোমবার রাতে চার মানব পাচারকারীর বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাবে না।

বিজ্ঞাপন

তবে খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে দিরাই উপজেলার জগদল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে হাফিজ সালেহ আহমদ (৩৫), জেলার দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০), সুনামগঞ্জ সদরের হাফিজ আশরাফুল ইসলাম (৩৭), অন্য একজনের নাম জানা যায়নি। তিনজনের নাম নিশ্চিত করেছেন মামলার বাদী ছালিকুর রহমান।

জগন্নাথপুর থানা পুলিশের মামলায় আসামি করা হয়েছে জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের আজিজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের জসিম উদ্দিন, ছাতক উপজেলার বিল্লাল হোসেন তার ভাই দুলাল হোসেন ও এনাম আহমেদ, তবে বিল্লাল, দুলাল ও এনামের ঠিকানা জানা যায়নি।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আমিনুরের বাবা সোমবার রাতে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বিল্লাল, দুলাল ও এনামের সঠিক ঠিকানা জানা নেই তাদের। 

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজুল ও জসিম লিবিয়া থাকেন, বিল্লার পর্তুগাল থাকে। দুলাল ও এনাম দেশেই থাকেন।

প্রসঙ্গত, গত শনিবার লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিস যাবার পথে সাগরে ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটে। এর মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে বোটেই তারা প্রাণ হারান। পরে তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

তামিম রায়হান/আরএআর

বিজ্ঞাপন