বিজ্ঞাপন

টাঙ্গাইলে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

অ+
অ-
টাঙ্গাইলে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইটভাটাগুলো হচ্ছে, জেলার নাগরপুর উপজেলার আবিদ ব্রিকস, বুশরা ব্রিকস, এসকেএস এবং রাবিয়া ব্রিকস। এসবের মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এসকেএস ব্রিকসকে ৫ লাখ এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।

টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব বলেন, জেলার নাগরপুর উপজেলায় অনুমোদনহীন ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় ৪টি ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম/এসএইচএ