বিজ্ঞাপন

তেলের মজুতে গড়মিল, খুলনায় ফিলিং স্টেশনকে জরিমানা

অ+
অ-
তেলের মজুতে গড়মিল, খুলনায় ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি তেল মজুতে গড়মিলের অপরাধে খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব, মো. আসাদুজ্জামান আরিফ এবং রিজওয়ানুর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে খুলনা সদর থানা ও দৌলতপুর থানার অন্তর্গত বিভিন্ন ফিলিং স্টেশন ও অয়েল পাম্প পরিদর্শন করা হয়।

খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনে তেলের মজুত ও রেজিস্ট্রার যাচাই করে রেজিস্ট্রার খাতার হিসাব ও প্রকৃত মজুতের মধ্যে অসঙ্গতি। লিখছে কম, আছে বেশি। বেশি টুকু তারা দিচ্ছে না। এটাও এক ধরনের মজুত, হয়তো তারা দিবে। এছাড়াও ঠিকমতো রেজিস্ট্রার মেইনটেইন না করা, তাদের কাছে কিছু তেল ছিল কিন্তু সেটা রেশনিং না করে কিছু সময় তারা বন্ধ রেখেছিল। সবকিছুর জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। রিজার্ভে বেশি ছিল কিন্তু কম দেখিয়েছে তারা। এই কারণে তাদের ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।  

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশন ছাড়াও খুলনা সদর থানাধীন এ এইচ জিন্নাত ট্রেডিং-এ তেলের মজুত, সংরক্ষণ রেজিস্ট্রার ও ট্যাংকে সংরক্ষিত তেলের পরিমাণ যাচাই করা হয় এবং পেট্রোল, অক্টেন ও ডিজেলের রেজিস্ট্রার পরীক্ষা করে মজুতের সাথে মিলিয়ে দেখা হয়। ক্যাশ মেমো প্রদানে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দৌলতপুর থানাধীন রেনা ফিলিং স্টেশনসহ সোনাডাঙা ও গল্লামারী এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন ও অয়েল পাম্পে অভিযান পরিচালনা করে তেলের মজুত ও স্টক রেজিস্ট্রার যাচাই করা হয়। অবৈধ মজুত প্রতিরোধ ও সঠিক সরবরাহ নিশ্চিতকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/এসএইচএ