বিজ্ঞাপন

কন্টেইনারে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে মারধর

অ+
অ-
কন্টেইনারে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে মারধর

নাটোরের লালপুরে অবৈধভাবে কন্টেইনারে জ্বালানি তেল বিক্রির ভিডিও ধারণ করতে গিয়ে ওমর ফারুক নামে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কদিমচিলান এলাকায় ‘সাদিয়া ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। 

আহত সাংবাদিক ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। 

ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে ওই পাম্পে সাধারণ গ্রাহকদের মোটরসাইকেলে মাত্র ১০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। অথচ সেই একই সময়ে তিনটি ৫০ লিটারের কন্টেইনারে একজনকে বিপুল পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছিল। তিনি এই অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী তার ওপর চড়াও হন এবং গালিগালাজ শুরু করেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে সেখানে উপস্থিত পুলিশের সামনেই ৫-৬ জন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল বারী হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, তিনি কেবল সাংবাদিক ওমর ফারুককে ভিডিও করতে নিষেধ করেন। এরপর সেখানে থাকা কয়েকজন তাকে মারধর করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আশিকুর রহমান/এমএন

বিজ্ঞাপন