বিজ্ঞাপন

অ্যাডভোকেট নজরুল ইসলামের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

অ+
অ-
অ্যাডভোকেট নজরুল ইসলামের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

আয়কর উপদেষ্টা ও ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো একটি বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল ইসলাম। মৃত্যুকালে তিনি গুরুতর অসুস্থ ছিলেন।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম একজন বিজ্ঞ, সৎ ও নীতিবান আইনজীবী হিসেবে নিজ এলাকায় অত্যন্ত সুপরিচিত ছিলেন। আয়কর উপদেষ্টা হিসেবেও তিনি পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন সমিতির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

বিএনপি মহাসচিব আরও বলেন, তার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এমএএস

বিজ্ঞাপন