বিজ্ঞাপন

ভোলায় দোকানে ১২০০ লিটার জ্বালানি মজুত, ৪০ হাজার টাকা জরিমানা

অ+
অ-
ভোলায় দোকানে ১২০০ লিটার জ্বালানি মজুত, ৪০ হাজার টাকা জরিমানা

ভোলা সদর উপজেলায় অবৈধভাবে মজুতের দায়ে অভিযান চালিয়ে মেসার্স জান্নাত ট্রেডার্স নামে একটি দোকান থেকে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

এসব তেলের মধ্যে রয়েছে ৮০০ লিটার ডিজেল,২০০ লিটার পেট্রল ও ২০০ লিটার কেরোসিন। এ ছাড়া, দোকান মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পোল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে লাইসেন্সবিহীন মেসার্স জান্নাত ট্রেডার্স অবৈধভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল মজুত করে রেখেছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

এনএসআই জানিয়েছে, অভিযানে ওই দোকানে অবৈধভাবে মজুতের দায়ে ১ হাজার ২০০ লিটার মজুতকৃত জ্বালানি তেল জব্দসহ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া, দোকানটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল বিক্রিপূর্বক টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

মো. খাইরুল ইসলাম/এএমকে

বিজ্ঞাপন