বিজ্ঞাপন

গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

অ+
অ-
গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন (৫৮) নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরের আড়ায় ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে মুজিবনগর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল নিহতের দেবর আখের আলীর সঙ্গে। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

ঘটনার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে।

বিজ্ঞাপন

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাহাবুল ইসলাম/এসএইচএ