• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩
অ+
অ-
বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে  বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনো যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চান। 

বিশ্বব্যাংক যে বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার চাচ্ছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার তারা চাচ্ছে। সংস্কার তো অবশ্যই দরকার। তারা বলেছে, তারা বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।

তবে কোন কোন জায়গায় সহায়তা দরকার তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, দেখি আমরা, কাজ শুরু করি। আমাদের মধ্যে ব্যাপক একটা সম্পর্ক রয়েছে। তারা সেটা অব্যাহত রাখবে।

আরও পড়ুন

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার
১৫৭ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

এর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছি। আরও ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের জন্য এখন অর্থায়ন দরকার উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের ২০৪১ সালের পরিকল্পনা সামনে রেখে অর্থ সহায়তা যেমন দরকার, তেমনই সংস্কারও করতে হবে।

এমএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থনীতিবিশ্বব্যাংকবাংলাদেশঅর্থমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতযুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি